অরুণাচল দখলে চীনের গোপন ছক: পেন্টাগনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
অরুণাচল দখলে চীনের ভয়ংকর ছক: পেন্টাগনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের সাম্প্রতিক এক বার্ষিক প্রতিবেদনে ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে চীনের সুদূরপ্রসারী ও ভয়াবহ পরিকল্পনার তথ্য সামনে এসেছে। টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, ২০৪৯ সালের মধ্যে ‘চীনা জাতির মহান পুনর্জাগরণ’ নিশ্চিত করার যে লক্ষ্য বেইজিং নির্ধারণ করেছে, তার অন্যতম প্রধান অংশ হলো অরুণাচল প্রদেশকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করা। অরুণাচলের পাশাপাশি তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়াকেও চীন তাদের মূল লক্ষ্য হিসেবে দেখছে।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করাকে বেইজিং একটি স্বাভাবিক ও অনিবার্য প্রয়োজনীয়তা বলে মনে করে। এই লক্ষ্য বাস্তবায়নে তারা এমন এক সেনাবাহিনী গড়ে তুলছে, যারা বিশ্বের যেকোনো প্রান্তে যুদ্ধ করতে এবং জয়ী হতে সক্ষম। নিজেদের ভৌগোলিক অখণ্ডতা ও উন্নয়নমূলক স্বার্থ রক্ষায় চীন এখন বিশ্বজুড়ে তাদের সামরিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
এই প্রতিবেদনে চীনের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সখ্যতাকে বিশেষ উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ইসলামাবাদের সঙ্গে বেইজিংয়ের সামরিক সম্পর্ক এখন এক অনন্য উচ্চতায়। দুই দেশ যৌথভাবে জেএফ-১৭ যুদ্ধবিমান তৈরির পাশাপাশি চীন এখন পাকিস্তানকে তাদের স্পর্শকাতর জে-১০ যুদ্ধবিমানের একমাত্র ক্রেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া প্রায় ৩ বিলিয়ন ডলারের বিনিময়ে পাকিস্তানের কাছে আটটি অত্যাধুনিক ‘ইউয়ান-ক্লাস সাবমেরিন’ বিক্রির বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, চীনা লিবারেশন আর্মি (পিএলএ) এখন পাকিস্তানে একটি স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পাকিস্তান ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশে ড্রোনসহ আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করে চীন তাদের প্রভাব বলয় দ্রুত বৃদ্ধি করছে। বেইজিংয়ের এই আগ্রাসী প্রতিরক্ষা নীতি এবং মিত্রদেশগুলোর সঙ্গে গোপন সামরিক চুক্তি দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
