| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

শেখ হাসিনার সাড়ে ৮৩২ ভরি সোনা নিয়ে যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ২৬ ১৯:০৬:৩৪
শেখ হাসিনার সাড়ে ৮৩২ ভরি সোনা নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের দুটি লকার থেকে জব্দ করা সাড়ে ৮৩২ ভরি (৮৩২.৫ ভরি) সোনা নিয়ে চাঞ্চল্যকর নতুন তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৬ নভেম্বর) দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, জব্দকৃত এই বিপুল পরিমাণ স্বর্ণালংকার শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সম্পত্তি নয়, এতে তার বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যদেরও অংশ ছিল।

মালিকানা যাচাই ও চিহ্নিতকরণ প্রক্রিয়া

দুদক মহাপরিচালক নিশ্চিত করেন, ভল্টে থাকা নথি এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে এই পারিবারিক মালিকানার বিষয়টি জানা গেছে। তিনি বলেন, স্বর্ণালংকারগুলো আলাদা আলাদাভাবে চিহ্নিত (মার্কিং) করা ছিল।

মো. আক্তার হোসেন জানান, দুদকের অনুসন্ধানকারী দলের কর্মকর্তারা এখন স্বর্ণালংকারগুলো আলাদা করবেন এবং কার কোন অংশটুকু আছে, তা নির্ধারণ করা হবে। শেখ হাসিনার অংশটুকু নির্ধারণ করার জন্যই এই ইনভেন্ট্রি (জিনিসের তালিকা তৈরি) করা হয়েছে এবং তার দাখিলকৃত সম্পদ বিবরণীর সঙ্গে মিলিয়ে তা যাচাই করা হবে।

বৈধতা নির্ধারণের মানদণ্ড

দুদকের চোখে জব্দ হওয়া এই সোনা বৈধ না অবৈধ—এ বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক বলেন, এই সম্পদগুলো জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ কি না, তা যাচাই করা হবে।

তিনি স্পষ্ট করে বলেন, "যদি আয়ের উৎস জানা না যায় বা তা বৈধ আয়ের সঙ্গে সংগতিপূর্ণ না হয়, তবেই তা অবৈধ সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে।"

আদালতের নির্দেশনা প্রসঙ্গে দুদক মহাপরিচালক বলেন, কমিশন আইন ও বিধির আলোকে অনুসন্ধান দল তাদের কার্যক্রম সম্পন্ন করে আদালতের অনুমতিক্রমে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...