| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যে দশটি আলামত না দেখা পর্যন্ত কেয়ামত হবে না

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ২৪ ২২:৪৫:৩৯
যে দশটি আলামত না দেখা পর্যন্ত কেয়ামত হবে না

নিজস্ব প্রতিবেদক: পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা সতর্ক করে বলেছেন, "কেয়ামত সন্নিকটে।" (সূরা মুহাম্মদ, আয়াত : ১৮)। তারা শুধু এই অপেক্ষাই করছে যে, কেয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কেয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে?

মুসলিম শরিফের এক বিখ্যাত হাদিসে হযরত হুযাইফা ইবনে আসীদ আল-গিফারী (রা.) থেকে বর্ণিত আছে যে, রাসূল (সা.) বলেছেন, তোমরা দশটি আলামত না দেখা পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না।

১০টি আলামত হলো:

১. ধোঁয়ার আবির্ভাব (দুখাঁন)।

২. দাজ্জালের আগমন।

৩. ভূগর্ভ থেকে দাব্বাতুল আরদ নামক এক অদ্ভুত প্রাণীর নির্গত হওয়া।

৪. পশ্চিম দিক থেকে সূর্যোদয়।

৫. ঈসা ইবনে মারইয়ামের (আ.) আগমন।

৬. ইয়াজুজ-মাজুজের আবির্ভাব।

৭. পূর্বে ভূমি ধ্বস।

৮. পশ্চিমে ভূমি ধ্বস।

৯. আরব উপদ্বীপে ভূমি ধ্বস।

১০. সর্বশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে একত্রিত করবে। (মুসলিম, কিতাবুল ফিতান)

দাজ্জালের ভয়াবহতা

কেয়ামতের এই আলামতগুলোর মধ্যে দাজ্জালের আবির্ভাব অন্যতম সর্বশেষ ও ভয়াবহতম ঘটনা। দাজ্জাল কিয়ামতের ৪০ দিন আগে পৃথিবীতে আসবে এবং মানুষকে বিপথগামী করার জন্য সব ধরনের চেষ্টা চালাবে।

দাজ্জালের আবির্ভাবের বিষয়টি কোরআন ও হাদিস সমর্থিত। সে মিথ্যা জান্নাত-জাহান্নামের চিত্র দেখিয়ে মুমিনদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। হাদিসের বর্ণনামতে, "দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেরকম হবে।" (মুসলিম- কিতাবুল ফিতান)।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...