| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

১৪৮ বছরের ইতিহাসে যে রেকর্ড হয়েছে ২বার সেটাই করলো বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ২০ ১৪:৪৮:১৫
১৪৮ বছরের ইতিহাসে যে রেকর্ড হয়েছে ২বার সেটাই করলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে টেস্ট ক্রিকেট ইতিহাসের এক বিরল রেকর্ডে নাম লেখালো বাংলাদেশ। মাত্র ১৪৮ বছরের ইতিহাসে যা ঘটেছে মাত্র দুইবার, সেই কীর্তি গড়লেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজরা।

মাত্র ৯৫ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন গভীর চাপে, তখন থেকেই শুরু হয় এই ঐতিহাসিক প্রতিরোধ। মধ্যভাগে ব্যাটিং স্তম্ভ হয়ে দাঁড়ান মুশফিকুর রহিম।

টানা তিন শত রানের জুটি:

* চতুর্থ উইকেট: মুশফিকুর রহিম ও মুমিনুল হকের ব্যাটে আসে ১০৭ রানের জুটি। (মুমিনুল ৬৩ রানে আউট হন)

* পঞ্চম উইকেট: মুশফিকুর রহিম (১০৬) ও লিটন দাস গড়েন আরও ১০৮ রানের জুটি।

* ষষ্ঠ উইকেট: এরপর লিটনের সঙ্গে মেহেদী হাসান মিরাজ যোগ করে ১২৩ রান।

এক ইনিংসে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ—টানা এই তিন উইকেটে শত রানের জুটি গড়ার কীর্তি টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এর আগে দেখা গেছে মাত্র দুইবার। ১৯৭৯ সালে ভারত এবং ২০২৩ সালে পাকিস্তানের পর তৃতীয় দল হিসেবে এই অভিজাত তালিকায় যুক্ত হলো বাংলাদেশ।

বাংলাদেশের জন্য এটি এক ইনিংসে তৃতীয়বারের মতো তিন শত রানের জুটি গড়ার ঘটনা। দীর্ঘ ১২ বছর পর আবারও এমন ব্যাটিং আধিপত্য দেখল লাল–সবুজ দল, যা আয়ারল্যান্ডের বিপক্ষে দলকে চালকের আসনে বসিয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...