| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করলো ভারত

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৯ ২২:৫৩:২৭
বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করলো ভারত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ব্যবসায়িক ভিসা (বিজনেস ভিসা) পুনরায় ইস্যু করা শুরু হয়েছে। জরুরি ভিসা আবেদনগুলো দ্রুত প্রক্রিয়াকরণের মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত 'ফার্মা কানেক্ট'–এ হাইকমিশনার প্রণয় ভার্মা এই ঘোষণা দেন।

হাইকমিশনারের বক্তব্য:প্রণয় ভার্মা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্রে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। তবে এখন সীমিত কর্মী দিয়েই প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু করা হয়েছে।

তিনি নিশ্চিত করেন, বিজনেস ভিসা আবার ইস্যু করা হচ্ছে এবং জরুরি ভিসা আবেদনগুলো দ্রুত প্রক্রিয়ায় করার চেষ্টা চলছে। ব্যবসায়িক ভিসার প্রয়োজন হলে আবেদনকারীরা হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগ করলে বিশেষ সুবিধা পাবেন বলেও জানান তিনি।

শিল্পের দাবি ও প্রত্যাশা:ভারতের বিশ্ববিখ্যাত ফার্মাসিউটিক্যাল মেলা সিপিএইচআই–পিএমইসি ইন্ডিয়া ২০২৫–এ বাংলাদেশের অংশগ্রহণ সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উদ্যোক্তারা অংশ নেন। তারা দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা পেতে যে জটিলতার মুখোমুখি হচ্ছেন, তা দ্রুত দূর করার পাশাপাশি দু’দেশের মধ্যে সড়কপথে পণ্য পরিবহন আরও সহজীকরণের দাবি জানান।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. জাকির হোসেন জানান, ভিসা জটিলতার কারণে এবার সিপিএইচআই–পিএমইসিতে (যা আগামী ২৫-২৭ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে) বাংলাদেশ থেকে সাধারণত কয়েকশ পেশাজীবী অংশ নিলেও এবার মাত্র ৮৩ জন প্রতিনিধি আবেদন করতে পেরেছেন। তিনি ভিসা প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানান।

এসোসিয়েশনের সভাপতি আব্দুল মুক্তাদির বলেন, স্থলসীমান্ত থাকার কারণে ভারত থেকে কাঁচামাল আমদানি করলে বাংলাদেশের কাঁচামাল শিল্প আরও প্রতিযোগিতামূলক হতে পারে। ফার্মা কানেক্টের মতো উদ্যোগ দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...