এই মুহূর্তে ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক
নিজস্ব প্রতিবেদক: বিতর্কিত ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় নির্বাচন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির এক উচ্চপর্যায়ের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
নির্বাচনের কারণে অনুমতি বাতিল
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় এবং ঢাকার বাইরে কয়েকটি স্থানে আনতে চেয়েছিল।
তবে জাকির নায়েকের আগমনকে কেন্দ্র করে এই মুহূর্তে জনসমাগম নিয়ন্ত্রণে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা সম্ভব নয়।
সিদ্ধান্তের মূল কারণ: কমিটির সভায় আলোচনা হয় যে, সবাই এখন নির্বাচনমুখী। এই মুহূর্তে এত সদস্য সেখানে (জনসমাগমস্থলে) মোতায়েনের সুযোগ নেই।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ড. জাকির নায়েক জাতীয় নির্বাচনের পরে বাংলাদেশে আসতে পারেন, তবে নির্বাচনের আগে নয়।
সভায় উপস্থিত ছিলেন যারা:
গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন: গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জাকির নায়েকের পটভূমি
প্রসঙ্গত, ২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উসকানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগ আনে ভারত সরকার। এরপর তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন এবং মালয়েশিয়া সরকার তাঁকে পুত্রজায়া শহরে স্থায়ী বসবাসের অনুমতি দেয়।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
