| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিপুল সংখ্যক নিয়োগ: আবেদন করার শেষ দিন আজ

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ১২ ১১:৩৮:৪৮
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিপুল সংখ্যক নিয়োগ: আবেদন করার শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এর অধীন দপ্তরগুলোতে রাজস্ব খাতভুক্ত পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুটি ভিন্ন ক্যাটাগরির পদে মোট ৪৭০টি শূন্যপদে কর্মী নিয়োগ দেবে অধিদপ্তর। গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন জমা দেওয়ার শেষ দিন হলো আজ, ১২ অক্টোবর ২০২৫।

শূন্য পদ ও যোগ্যতা বিবরণ

পদের নাম পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বেতন স্কেল (গ্রেড)
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২২৪টি স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-সহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা এবং নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম)
হিসাব সহকারী ২৪৬টি স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা।
৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম)

* বয়সসীমা: আবেদনকারীদের বয়স অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া ও ফি

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীরা এইওয়েবসাইটে (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত) প্রবেশ করে আবেদনপত্র পূরণ করবেন।

গুরুত্বপূর্ণ তথ্য:

* একাধিক পদে আবেদন: যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন, তবে সেক্ষেত্রে তাঁকে আলাদাভাবে ফি জমা দিতে হবে। তবে একই সময়ে পরীক্ষা হলে কেবল একটি পদে অংশগ্রহণ করা যাবে। * আবেদন ফি: ভ্যাটসহ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা। (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫৬ টাকা)। * ফি জমার সময়: আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: আজ, ১২ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...