| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ: মোবাইলে যেভাবে দেখবেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৭ ০৯:৪৯:৩২
ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ: মোবাইলে যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: টানা দুই আসরে ফাইনালে ভারতের কাছে হারের আক্ষেপ ঘোচানোর লক্ষ্যে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের যুবারা।

দারুণ দাপট দেখিয়ে বাংলাদেশ এই ফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলঙ্কাকে তারা দুবারই ৪-০ ব্যবধানে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এরপর সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে কিশোররা। অন্যদিকে, ভারতও তাদের গ্রুপ পর্বের সব ম্যাচে জিতে এবং সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।

কোচ ও অধিনায়কের প্রত্যয়

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন দৃঢ়তার সাথে বলেন, "আমরা জয়ের জন্যই মাঠে নামব। ছেলেরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলে এবং ঐক্যবদ্ধ থাকে, তবে আমাদের জেতার বিরাট সুযোগ আছে।" ভারতের আক্রমণভাগের প্রশংসা করলেও ছোটন প্রতিপক্ষের দুর্বল দিক চিহ্নিত করেন। তিনি জানান, ভারত 'হাই লাইন অ্যাটাক' করলে তাদের ডিফেন্সে যে ফাঁকা জায়গা তৈরি হয়, সেটি কাজে লাগানোর সুযোগ খুঁজবে বাংলাদেশ।

বাংলাদেশ থেকে অনেক উপায়ে এই খেলাটি সরাসরি দেখতে পাবেন। মোবাইলে কোন ঝামেলা ছাড়াই এই খেলা দেখতে গুগোল ক্রোম থেকে sportzfy অ্যাপ টি ডাউনলোড করে ফ্রিতে ঝামেলা ছাড়াই এই ম্যাচ টি দেখতে পাবেন।

অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, "আমরা ভালো পারফর্ম করে ফাইনালে উঠেছি। সমর্থকরা আমাদের সাপোর্ট করেছেন, আমরা তাদের প্রত্যাশা পূরণের জন্যই মাঠে নামব। ভারত শক্তিশালী দল হলেও আমরা আমাদের লক্ষ্য পূরণে দৃঢ়প্রতিজ্ঞ।"

টানা দুইবারের ব্যর্থতার পর এটি বাংলাদেশের সামনে বদলা নেওয়ার তৃতীয় সুযোগ। সারা দেশের ফুটবলপ্রেমীদের চোখ এখন কলম্বোর দিকে—আজ কি লাল-সবুজের কিশোররা ইতিহাস গড়তে পারবে?

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...