| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কুয়েতে দুই বাংলাদেশিসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৭:২৬:০৩
কুয়েতে দুই বাংলাদেশিসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর

কুয়েত সিটি: কুয়েতের কেন্দ্রীয় কারাগারে হত্যা ও মাদক পাচারের অভিযোগে দণ্ডপ্রাপ্ত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে দুইজন বাংলাদেশি, তিনজন কুয়েতি এবং দুইজন ইরানি নাগরিক রয়েছেন বলে কুয়েত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আরব টাইমসের বরাত দিয়ে অল-সেয়াসাহ দৈনিক জানিয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কুয়েতের কেন্দ্রীয় কারাগারে এই মৃত্যুদণ্ড কার্যকর হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁসিতে ঝোলানোদের মধ্যে কুয়েতি নাগরিক আবদুল আজিজ আল-জাতারি এবং আহমেদ আল-জালালের হত্যাকারীরাও ছিলেন। এছাড়া, মাদক পাচারের অপরাধে দুই ইরানি নাগরিকেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এক আসামির ক্ষেত্রে আত্মীয়রা প্রায় ২ মিলিয়ন কুয়েতি দিনার 'ব্লাড মানি' জোগাড় করার চেষ্টা করলেও সময়মতো তা পরিশোধ করতে পারেননি। ফলে ওই আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে আইনি রিভিউ এবং আপিলের সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে, আরেক আসামিকে ভিকটিম পরিবার ক্ষমা করে দেওয়ায় তার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে। নতুন আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার দণ্ড কার্যকর হবে না। ওই আসামির নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...