| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ঘরে বসে অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করুন সহজে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৬ ২০:৫৯:৪১
ঘরে বসে অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করুন সহজে

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত নিরাপত্তা এবং সাইবার অপরাধ কমাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিবন্ধন করতে পারবেন। পূর্বে এই সংখ্যা ছিল ১৫টি।

কেন এই পরিবর্তন?

বিটিআরসি’র পর্যবেক্ষণে দেখা গেছে, অধিকাংশ গ্রাহকেরই এত বেশি সিমের প্রয়োজন হয় না। তাই, নিরাপত্তা ও আন্তর্জাতিক নিয়ম মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ অক্টোবর, ২০২৫ সালের মধ্যে যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম আছে, তাদের অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দিতে হবে। অন্যথায়, ভবিষ্যতে আর্থিক লেনদেন বা যোগাযোগে সমস্যা হতে পারে।

আপনার নামে কতটি সিম আছে, জানবেন যেভাবে

আপনার এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধিত আছে, তা জানতে আপনার মোবাইল থেকে *16001# ডায়াল করুন। ফিরতি মেসেজে আপনি প্রতিটি অপারেটরে আপনার নামে থাকা সিমের সংখ্যা জানতে পারবেন।

অতিরিক্ত সিম বন্ধ করার প্রক্রিয়া

আপনার যদি কোন সিম হারিয়ে যায় তাহলে আপনি ১২১ তে ফোন দিয়ে আপনার সিম টি সাময়িক সময়ের জন্য বন্ধ করতে নিতে পারবেন। তবে মালিকানা বাতিল করার জন্য অবশ্যই সার্ভিস পয়েন্টে যেতে হবে।

আপনার অতিরিক্ত বা অপ্রয়োজনীয় সিমগুলো ঘরে বসে সহজেই বন্ধ করতে পারবেন:

* সংশ্লিষ্ট অপারেটরের সঙ্গে যোগাযোগ: যে সিমটি বন্ধ করতে চান, সেই অপারেটরের হেল্পলাইনে (যেমন: ১২১) কল করুন।

* প্রয়োজনীয় তথ্য দিন: আপনার এনআইডি নম্বর এবং অন্যান্য তথ্য দিয়ে সিমটি বন্ধ করার অনুরোধ করুন।

* সরাসরি কাস্টমার কেয়ারে: চাইলে সরাসরি অপারেটরের কাস্টমার কেয়ারেও গিয়ে সিমটি ডি-রেজিস্টার করতে পারবেন।

আরও পড়ুন- টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

এই প্রক্রিয়াটি সম্পন্ন করে আপনার ব্যক্তিগত তথ্য ও নিরাপত্তা নিশ্চিত করুন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...