| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ বনাম নেপাল হাইভোল্টেজ ম্যাচ: মোবাইলে যেভাবে দেখবেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৬ ১৩:১৩:৫৯
বাংলাদেশ বনাম নেপাল হাইভোল্টেজ ম্যাচ: মোবাইলে যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে আগামীকাল (২৭ আগস্ট, বুধবার) আবারও নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

বাংলাদেশের পারফরম্যান্স ও পয়েন্ট টেবিলের চিত্র

টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে নেপালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পায় বাংলার মেয়েরা। সেই ম্যাচে সুরভি আকন্দ, থুইনুই মারমা ও রিয়া গোল করেন।

পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত, তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। অন্যদিকে, নেপাল ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং ভুটান কোনো পয়েন্ট না পেয়ে সবার শেষে রয়েছে।

লাইভ ম্যাচ দেখার উপায়

আজকের বাংলাদেশ বনাম নেপাল ম্যাচটি সরাসরি দেখা যাবে “Sports World” ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন- ব্রাজিলের জার্সিতে নেইমারের ফেরা হচ্ছে না

আরও পড়ুন- কত টাকা বিনিময়ে আর্জেন্টিনাকে আনছে ভারত

এই টুর্নামেন্টটি ডাবল লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু'বার করে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটি চ্যাম্পিয়ন হবে। যদি একাধিক দলের পয়েন্ট সমান হয়, তবে প্রথমে মুখোমুখি লড়াইয়ের ফলাফল এবং পরে গোল পার্থক্যের ভিত্তিতে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...