| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে বিমান হামলায় নিহত ৪০ আমিরাতি ভাড়াটে সেনা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০৮ ১৮:২৯:৫৪
সুদানে বিমান হামলায় নিহত ৪০ আমিরাতি ভাড়াটে সেনা

নিজস্ব প্রতিবেদক: আফ্রিকার গৃহযুদ্ধপীড়িত দেশ সুদানের দারফুর অঞ্চলে একটি ভয়াবহ বিমান হামলায় সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ৪০ জন ভাড়াটে সেনাসহ সবাই নিহত হয়েছেন। সুদানের সেনাবাহিনী এই হামলার দায় স্বীকার করেছে।

গত বুধবার দারফুরের নায়লা বিমানবন্দরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বিমানটি পারস্য উপসাগরে অবস্থিত আমিরাতের একটি নৌঘাঁটি থেকে যাত্রা শুরু করেছিল। সুদানের সেনাবাহিনী জানিয়েছে, বিমানটি আধা-সামরিক বাহিনী আরএসএফ-এর কাছে অস্ত্র এবং ভাড়াটে সেনা সরবরাহের উদ্দেশ্যে দারফুরে এসেছিল।

বিমানটি যখন রানওয়েতে অবতরণের জন্য প্রস্তুত হচ্ছিল, তখন এটিকে লক্ষ্য করে একটি রকেট নিক্ষেপ করা হয়, এতে বিমানটি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। নিহত ভাড়াটে সেনারা কলম্বিয়ার নাগরিক বলে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নিহতদের মরদেহ ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সরকারি সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে সংঘাত চলছে। সুদানের সরকারি বাহিনী দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, আমিরাত আরএসএফকে অস্ত্র ও বিদেশি ভাড়াটে সেনা দিয়ে সহায়তা করছে। জাতিসংঘও একটি প্রতিবেদনে কলম্বিয়ান ভাড়াটে সেনাদের আরএসএফের হয়ে সক্রিয়ভাবে লড়াই করার বিষয়টি নিশ্চিত করেছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিকের বিপক্ষে জয়ের পথে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-এর ...