| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে রেকর্ড ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০৬ ১০:৩১:৩০
সৌদি আরবে রেকর্ড ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে গত তিন দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সোমবার আরও দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে এই সংখ্যা ১৭-তে পৌঁছেছে, যা চলতি বছরে স্বল্প সময়ে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের একটি রেকর্ড।

এসপিএ-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তারা 'সন্ত্রাসী কর্মকাণ্ডে' জড়িত ছিলেন। এর আগে, গত শনিবার সাতজন এবং রোববার আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদের মধ্যে অধিকাংশই ছিলেন বিদেশি নাগরিক এবং মাদক সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত।

২০২২ সালের মার্চের পর এত কম সময়ে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এটাই প্রথম। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর মধ্যে সৌদি আরব অন্যতম। চলতি বছরে এখন পর্যন্ত দেশটিতে মোট ২৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...