দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস: বঙ্গোপসাগরের নিম্নচাপ, উপকূলে সতর্কবার্তা!
নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে এবং এটি আরও বেশ কিছুদিন অব্যাহত থাকতে পারে। একই সাথে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে থাকতে বলা হয়েছে।
আজ ২৮ জুলাই, ২০২৫: আবহাওয়ার পূর্বাভাস
সিলেট ও খুলনা বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেট ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
দেশের বিভিন্ন বিভাগের বর্তমান তাপমাত্রা নিম্নরূপ:
* রাজশাহী: ২৮ ডিগ্রি সেলসিয়াস
* রংপুর: ২৮ ডিগ্রি সেলসিয়াস
* ময়মনসিংহ: ২৭ ডিগ্রি সেলসিয়াস
* সিলেট: ২৭ ডিগ্রি সেলসিয়াস
* ঢাকা: ২৭ ডিগ্রি সেলসিয়াস
* চট্টগ্রাম: ২৬ ডিগ্রি সেলসিয়াস
* বরিশাল: ২৮ ডিগ্রি সেলসিয়াস
* খুলনা: ২৮ ডিগ্রি সেলসিয়াস
রাজধানীর আবহাওয়া ও সতর্কতা
রাজধানী ঢাকায় বর্তমানে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আজ সারাদিন থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী বেশ কিছুদিন অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে রাজধানীর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ।
আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে। এই মুহূর্তে, বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। উপকূলীয় এলাকার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা, পাবেন যেসব তরুণ
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
