ঘরের বিশ্বাসঘাতকদের এবার ধরছে ইরান
নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের মুখে দাঁড়িয়ে বহু বছর ধরে একা লড়াই করে এসেছে ইরান। এই প্রতিরোধকে অনেকে ইরানের এক বড় বিজয় হিসেবেই দেখছেন। তবে এই বিজয়ের মূল্যও দিতে হয়েছে দেশটির জনগণকে—নিজ ঘরের ভিতর লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকদের কারণে।
তাদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে গেছে ইরান। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে চলছে গুপ্তচরবিরোধী অভিযান। এখন পর্যন্ত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ৭০০-র বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।
তাদের অধিকাংশই দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পেছনে জড়িত বলে দাবি করেছে ইরানের নিরাপত্তা সংস্থাগুলো। এদের কেউ সাইবার হামলা চালাত, কেউ ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করত, কেউবা রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাত।
সম্প্রতি ইরান-ইসরায়েল ১২ দিনের যুদ্ধে এই চক্রগুলো সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে বলেই অভিযোগ উঠেছে। যুদ্ধ শেষের পরদিনেই হামাদান প্রদেশ থেকে মোসাদের সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে।
শুধু তাই নয়, শুক্রবার আরও ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ইরান। তাদের বিরুদ্ধেও রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ।
এরই মধ্যে তিন জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ জানায়, ইদ্রিস আলী, আজাদ সোজাই ও রাসুল আহমদ রাসুল নামে এই তিনজন ইসরায়েলের পক্ষে কাজ করছিল এবং দেশের ভেতরে হত্যাকাণ্ডের উদ্দেশ্যে বিস্ফোরক সরবরাহের চেষ্টা করছিল। যুদ্ধবিরতির একদিন পরেই তাদের দণ্ড কার্যকর করা হয়।
ইরান দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সঙ্গে ছায়াযুদ্ধে লিপ্ত। ইরান দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি বানচাল করতে ইসরায়েল বহুদিন ধরে মোসাদের মাধ্যমে দেশটির অভ্যন্তরে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে।
ইসরায়েলি গণমাধ্যমগুলোও বলছে, ইরানের সাম্প্রতিক প্রতিরক্ষা অবকাঠামোতে হামলার পেছনে বহু বছর ধরে গড়ে তোলা ইসরায়েলি গোয়েন্দা পরিকল্পনা কাজ করেছে। এতে বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন এবং দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়ে।
মোসাদ দাবি করেছে, তারা ইরানের নিরাপত্তা কাঠামোর ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছে এবং বহু মানব গোয়েন্দা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
এই তথ্য ফাঁস হতেই আন্তর্জাতিক গণমাধ্যমে আলোড়ন ওঠে। ইরান বলছে, তাদের ভেতরে লুকিয়ে থাকা এসব বিশ্বাসঘাতকদের ধরতে অভিযান অব্যাহত থাকবে এবং কেউ রেহাই পাবে না।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা
- Vivo S2 উন্মোচন, ৭,০৫০mAh ব্যাটারি ও Dimensity 7360-Turbo চিপ, বাংলাদেশে দাম কত
- নবম পে-স্কেলের ফাইল যেদিন উঠতে পারে মন্ত্রিসভায়
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ আগস্ট ২০২৬
- ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও Bose স্পিকার নিয়ে আসছে Redmi K100 Pro Max
- ৭০৫০mAh ব্যাটারি ও ১২০Hz কার্ভড ডিসপ্লেতে ভিভো S2 লঞ্চ
- আজকের স্বর্ণের বাজারদর: ০৮ আগস্ট ২০২৬
- আগামী সপ্তাহেই সুখবর, বেতন-ইনক্রিমেট নিয়ে যা জানা গেল
- ৭,৫০০mAh ব্যাটারির Redmi 17 আনল Xiaomi, দাম কত
- Hero Xtreme 125R V2 বাইকটি কবে আসবে বাংলাদেশে ও দাম কত
- আজকের স্বর্ণের বাজারদর: ০৭ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট একভরি সোনার দাম
- Bajaj Pulsar N160 S ও N160 SS লঞ্চ, থাকছে ৪-ভালভ ইঞ্জিন ও TFT ডিসপ্লে
- ২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে, কোথা থেকে দেখা যাবে
- নবম পে-স্কেল বাস্তবায়নে অনিশ্চয়তা, সিদ্ধান্তে আরও সময়
