| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

নিহত হননি কুর্দস ফোর্সের প্রধান, যা জানা গেল

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৫ ০৮:০৩:৪৪
নিহত হননি কুর্দস ফোর্সের প্রধান, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদন: ইরান ও দখলদার ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল ক্বানির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। মার্কিন প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস এই দাবি করলেও পরে দেখা যায়, তিনি জীবিত এবং সক্রিয়।

মঙ্গলবার (২৪ জুন) ইরানে আয়োজিত একটি সরকারপন্থি সমাবেশে অংশ নিতে দেখা গেছে এই শীর্ষ সামরিক কর্মকর্তাকে। সেখানে তিনি জনসাধারণের সঙ্গে হাসিমুখে কথা বলেন এবং উপস্থিত সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে যান। তার এই উপস্থিতির ছবি ও ভিডিও বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পেয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরানের মিত্র হুতি গোষ্ঠীর টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ-তেও এ দৃশ্য প্রচারিত হয়।

অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিউইয়র্ক টাইমস ক্বানির মৃত্যুর খবর দিলেও ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এমন কোনো দাবি করেনি।

এর আগেও জেনারেল ক্বানির মৃত্যুর গুজব ছড়িয়েছিল। ২০২৩ সালের অক্টোবরে লেবাননের বৈরুতে এক ইসরায়েলি বোমা হামলায় হিজবুল্লাহর সাবেক নেতা হাসিম সাইফুদ্দিন নিহত হন। তখন বলা হয়েছিল, কুদস ফোর্সের প্রধানও তার সঙ্গে ছিলেন। যদিও সেই খবরও পরে মিথ্যা প্রমাণিত হয়।

প্রসঙ্গত, জেনারেল ইসমাইল ক্বানী ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলেমানির স্থলাভিষিক্ত হন। বিপ্লবী গার্ডের অধীনে পরিচালিত এই ফোর্স ইরানের বাইরের ভূখণ্ডে কার্যক্রম চালিয়ে থাকে এবং ফিলিস্তিনি হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি গোষ্ঠীকে সমর্থন দিয়ে থাকে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...