| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

২৪ ঘন্টার মধ্যে রেকর্ড পরিমাণ কমে গেল জ্বালানি তেলের দাম

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৪ ১৩:২২:৫৫
২৪ ঘন্টার মধ্যে রেকর্ড পরিমাণ কমে গেল জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: ইরান ও ইসরায়েলের মধ্যে 'সম্পূর্ণ ও সর্বাত্মক' যুদ্ধবিরতিতে সম্মতির ঘোষণা আসার পর বিশ্ববাজারে ব্যাপকভাবে কমে গেছে তেলের দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে নিজের সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই ঘোষণা দেন।

এই ঘোষণার পর বিশ্ববাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা হ্রাস পায় এবং বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। ফলে টানা দরপতনের ধারায় এক সপ্তাহেরও বেশি সময় পর তেলের দাম নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে।

মঙ্গলবার (২৪ জুন) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, বাজারে প্রতিক্রিয়াস্বরূপ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ২.৬৯ ডলার বা ৩.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮.৭৯ ডলারে। এটি ১১ জুনের পর সর্বনিম্ন।

অন্যদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২.৭ ডলার বা ৩.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৫.৪৬ ডলারে—যা ৯ জুনের পর সর্বনিম্ন রেকর্ড।

এদিকে যুদ্ধবিরতির খবরে বিশ্বব্যাপী শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা দেয়। তবে ডলারের দরপতন অব্যাহত থাকে। এর আগে সোমবার (২২ জুন) ইরানের পক্ষ থেকে একটি মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার জেরে তেলের দাম এক ধাক্কায় ৯ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছিল।

যুদ্ধবিরতির খবরে জ্বালানির সরবরাহ নিরাপত্তা নিশ্চিত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। বিনিয়োগকারীরা আপাতত কিছুটা স্বস্তিতে থাকলেও বাজারে চূড়ান্ত স্থিতিশীলতার জন্য আরও সময় লাগবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...