| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

এবার কঠোর বার্তা দিলেন খামেনি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৪ ০৭:৫৩:১৭
এবার কঠোর বার্তা দিলেন খামেনি

নিজস্ব প্রতিবেদন: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক কঠোর বার্তায় জানিয়েছেন, ইরান কখনোই আগ্রাসনের শিকার হয়ে চুপ থাকবে না। তিনি স্পষ্ট করে বলেন, আমরা কারো ওপর আঘাত করিনি। তবে কেউ আমাদের ওপর হামলা চালালে তা কোনো অবস্থাতেই মেনে নেব না। ইরানি জাতির অবস্থান পরিষ্কার—আমরা মাথা নত করব না, প্রতিরোধ করব এবং সম্মানের সঙ্গে বাঁচব।

সোমবার ২৩ জুন বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই প্রতিক্রিয়া জানান খামেনি। ওই দিনই কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান হামলা চালায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এবং বিবিসি অ্যারাবিক নিশ্চিত করেছে, কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আল উদেইদ’ বিমানঘাঁটিতে ইরান ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বিস্ফোরণের ফলে দোহা শহরের একাংশ কেঁপে ওঠে। এ ঘটনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবেই এই পাল্টা অভিযান চালিয়েছে। এটি ছিল একটি প্রতিশোধমূলক ও কৌশলগত হামলা।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...