| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

কেন ইরানকে সহায়তা করছে না জানালেন পুতিন

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৩ ২২:২২:৩৪
কেন ইরানকে সহায়তা করছে না জানালেন পুতিন

নিজস্ব প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস হওয়ার পর যখন তেহরান মিত্রদের কাছ থেকে সরাসরি সহায়তা আশা করছে, তখন রাশিয়ার নিরপেক্ষ অবস্থান নিয়ে শুরু হয় নানা আলোচনা। এবার বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ বার্তা সংস্থা তাসের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, ইসরায়েলে প্রায় ২০ লাখ রুশভাষী মানুষ বসবাস করেন। এটি এখন অনেকটাই রুশ ভাষাভাষীদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। সে কারণেই রাশিয়া বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে এবং সরাসরি সংঘাতে জড়াতে চায় না।

তিনি জানান, রাশিয়ার জনগণের একটি বড় অংশ মুসলিম এবং দেশটি ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) একজন পর্যবেক্ষক সদস্য। ফলে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করাও রাশিয়ার কৌশলগত দায়িত্ব।

পুতিন আরও বলেন, যারা রাশিয়ার অবস্থান নিয়ে প্রশ্ন তোলে তারা মূলত উসকানি দিচ্ছে। তার মতে, মিত্রতা মানেই সব ধরনের যুদ্ধে অংশগ্রহণ নয়। বরং কৌশলগতভাবে ভারসাম্যপূর্ণ থাকা জরুরি।

এর আগে, গত ১৩ জুন ইসরায়েল ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান পাল্টা প্রতিক্রিয়া জানায়। পরবর্তীতে ২১ জুন রাতের অভিযানে যুক্তরাষ্ট্র ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনা করে। ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান– ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় বাঙ্কার-বাস্টার বোমা নিক্ষেপ করা হয়, যার ওজন প্রায় ১৪ হাজার কেজি।

এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে বড় ধরনের সামরিক সাফল্য হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ইরানের মূল পরমাণু অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলের দিকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরান প্রতিশোধ নেবে এবং তারপর আলোচনায় ফিরবে। তার দাবি, আলোচনার টেবিলে প্রথমে ইরানই ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই প্রস্তাব উপেক্ষা করেছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...