| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইরানকে শেষ করতে এবার চীনের দরজায় ডোনাল্ড ট্রাম্প

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৩ ০৮:২০:৫৪
ইরানকে শেষ করতে এবার চীনের দরজায় ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জেরে পারমাণবিক স্থাপনা রক্ষায় তৎপর ইরান এবার পাল্টা অবস্থান নিয়েছে। দেশটির পার্লামেন্টে পাশ হওয়া এক প্রস্তাবে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেওয়া হয়েছে। এই জলপথ বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এ সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।

এই প্রেক্ষাপটে ইরানকে শান্ত রাখতে এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি চীনের সহযোগিতা চেয়েছেন। গত রোববার (২২ জুন) মার্কিন টেলিভিশন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে, তাহলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে চীন। তাই চীনকেই এখন ইরানের সঙ্গে আলোচনায় এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি আমরাও ক্ষতিগ্রস্ত হব, তবে চীনের ওপর চাপটা সবচেয়ে বেশি পড়বে। এজন্যই বেইজিংয়ের উচিত ইরানকে শান্ত রাখার উদ্যোগ নেওয়া।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ার করে বলেন, হরমুজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য আরেকটি বড় ভুল হবে। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে এবং ইরান নিজের অর্থনৈতিক পথ নিজেই বন্ধ করে দেবে।

তিনি দাবি করেন, ইরান যদি প্রণালীটি বন্ধ করে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...