| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন পুতিন

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২২ ১৭:৫৩:৫৬
তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন পুতিন

নিজস্ব প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইরান হামলাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা। রাশিয়া এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘‘সার্বভৌম কোনো রাষ্ট্রের ভূখণ্ডে যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক নিয়মকানুনের সুস্পষ্ট লঙ্ঘন।’’

বিবৃতিতে আরও জানানো হয়, ইরানে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে মস্কো রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথেই ফিরে আসার আহ্বান জানিয়েছে।

রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি রাশিয়া সফরে গেলে সোমবার তার সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। ধারণা করা হচ্ছে, এই আক্রমণ ও এর প্রতিক্রিয়াই বৈঠকের মূল এজেন্ডা হয়ে উঠবে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘‘এই হামলা যুক্তরাষ্ট্রকে একটি নতুন যুদ্ধের পথে ঠেলে দিয়েছে। ট্রাম্প শান্তির প্রতীক হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন, এখন তিনি যুদ্ধের পুরোধা। এভাবে কেউ শান্তিতে নোবেল পায় না।’’

এর আগে শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। তিনি হুমকি দিয়ে বলেন, তেহরান যদি শান্তির পথে না আসে, তবে আরও ভয়াবহ হামলা হবে।

এদিকে রুশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নেতা লিওনিদ স্লুটস্কি বলেন, ‘‘এই হামলার কোনও বৈধতা নেই। এটি সামরিক প্রয়োজনের বাইরে গিয়েই ঘটেছে।’’ রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রধান লিওনিদ সতর্ক করে বলেন, ‘‘এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর জবাব আসবেই। আর এই উত্তেজনা ধাপে ধাপে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই ঠেলে দিচ্ছে বিশ্বকে।’’

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...