| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বি-২ বোমারু বিমান যেভাবে ইরানের রাডার ফাঁকি দিল

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২২ ১৫:৪৯:১৭
বি-২ বোমারু বিমান যেভাবে ইরানের রাডার ফাঁকি দিল

নিজস্ব প্রতিবেদন: ইরানের তিনটি গোপন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের গোপন হামলায় অংশ নিয়েছে বি-২ স্টেলথ বোমারু বিমান। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই অভিযানে অন্তত ছয়টি বি-২ বিমান অংশ নেয়। বিমানগুলো ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ভয়াবহ বাংকার-বাস্টার বোমা নিক্ষেপ করে।

এই অভিযানে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে ৩০ হাজার পাউন্ড ওজনের ‘ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর (MOP)’ বোমা, যা মাটির গভীরে অবস্থিত টার্গেটও ধ্বংস করতে সক্ষম। বিশেষভাবে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনায় এই বোমাগুলো প্রবেশপথ ও ভেন্টিলেশন শ্যাফটে ফেলা হয়।

মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন থেকেও নিক্ষেপ করা হয় ৩০টির বেশি টমাহক টিএলএম ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা নাতাঞ্জ ও ইসফাহান এলাকায় আঘাত হানে। নিউইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, নাতাঞ্জেও বি-২ বিমান থেকে দুটি বাংকার-বাস্টার বোমা ফেলা হয়।

হামলার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর এই হামলা ছিল ‘অত্যন্ত সফল’। তার মতে, ইরানের পরমাণু কর্মসূচির মূল কেন্দ্র ফোরদো সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।মার্কিন সামরিক তথ্যসূত্র অনুযায়ী, বি-২ স্টেলথ বোমারু বিমান ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যুক্ত হয়। মাত্র দুইজন ক্রু এই বিমান পরিচালনা করে। প্রতিটি বিমানের মূল্য প্রায় ২ বিলিয়ন ডলার। এটি ১৮ হাজার কেজি পর্যন্ত অস্ত্র বহনে সক্ষম। উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই বিমান শত্রুপক্ষের রাডার, ক্ষেপণাস্ত্র কিংবা অন্যান্য ইলেকট্রনিক সিস্টেমকে ফাঁকি দিতে পারে।

এই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের পরবর্তী প্রতিক্রিয়া এই সংঘাতকে আরও বিস্তৃত করার সম্ভাবনা তৈরি করতে পারে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...