| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে ভারী বৃষ্টিপাত যেদিন থেকে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৩ ২২:১২:৪১
বাংলাদেশে ভারী বৃষ্টিপাত যেদিন থেকে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের তাপপ্রবাহের পর স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে যাচ্ছে বৃষ্টির ধারা, যা একদিকে যেমন গরম প্রশমিত করবে, অন্যদিকে আনতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ।

শুক্রবার ১৩ জুন সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে দেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

পরবর্তী চারদিনের সম্ভাব্য বৃষ্টিপাতের চিত্র:

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা (১৩-১৪ জুন)চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গাতেও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহও ধীরে ধীরে কমে আসবে।

শনিবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা (১৪-১৫ জুন)রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য বিভাগেও দু-এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

রবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা (১৫-১৬ জুন)রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা (১৬-১৭ জুন)রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে।

যেসব এলাকায় ভারী বা অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, সেসব অঞ্চলে জলাবদ্ধতা বা পাহাড়ি ঢলের সম্ভাবনা থাকতে পারে। যাতায়াতের সময় সতর্ক থাকুন এবং আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করুন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...