| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

এসএসসির ফল প্রকাশ হতে পারে যেদিন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১১ ১৯:৪৭:৫২
এসএসসির ফল প্রকাশ হতে পারে যেদিন

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৪ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। নিয়ম অনুযায়ী, পরীক্ষার ফলাফল সাধারণত শেষ পরীক্ষার ৬০ দিনের মধ্যে প্রকাশিত হয়। এবারও সেই নিয়ম অনুসরণ করে সময়মতো ফল প্রকাশের আশ্বাস দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

১১ জুন, বুধবার গণমাধ্যমকে তিনি জানান, উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে এবং কিছু খাতা বোর্ডে পাঠানোও শুরু হয়েছে। তবে এখনো বড় একটি অংশ মূল্যায়নের জন্য বাকি রয়েছে। এ কারণে ফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে।

তিনি বলেন, “এবার কিছুটা দেরিতে খাতা জমা পড়ছে। সব খাতা হাতে পাওয়ার পর নম্বর সফটওয়্যারে এন্ট্রি দেওয়ার কাজসহ অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হবে।”

তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করার লক্ষ্য রয়েছে। সম্ভাব্য তারিখ নির্ধারণ করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই চূড়ান্ত তারিখ জানানো হবে। ফলে এখনই নির্দিষ্ট দিন বলা যাচ্ছে না।

উল্লেখ্য, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন ছাত্র এবং ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন ছাত্রী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...