| ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

ভোরে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে খেলা দেখবেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৫ ১৯:৩০:৫০
ভোরে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে খেলা দেখবেন

দীর্ঘ সাত মাস পর ইনজুরি কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। তবে তার মাঠে ফেরা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে তাকে শুরু থেকে খেলানো হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি কোচ লিওনেল স্কালোনি।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ১৫তম রাউন্ডে আগামী শুক্রবার (বাংলাদেশ সময় সকাল ৭টা), সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে চিলির মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এ ম্যাচে একাদশে দেখা যেতে পারে মেসিকে, যিনি মার্চে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। তবে শুরুর একাদশে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এদিকে নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে দলে থাকছেন না অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। তার অনুপস্থিতিতে রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গী হতে পারেন লিওনার্দো বালের্দি। দুই ফুলব্যাক হিসেবে থাকবেন নাহুয়েল মলিনা ও নিকোলাস তালিয়াফিকো।

চোট ও নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে নিয়মিত ছয়জন খেলোয়াড়কে পাচ্ছেন না স্কালোনি। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন তিনজন নতুন মুখ। বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে যাওয়ায় এ ম্যাচে তরুণ ও কম অভিজ্ঞ ফুটবলারদের পরখ করে নিতে চান কোচ।

এ প্রসঙ্গে স্কালোনি বলেন, “ফলাফল গুরুত্বপূর্ণ হলেও এখন আমাদের লক্ষ্য হচ্ছে খেলোয়াড়দের গড়ে তোলা এবং জাতীয় দলে মানিয়ে নেয়ার সুযোগ করে দেওয়া।”

বাছাইপর্বে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। বিপরীতে, মাত্র ১০ পয়েন্ট পাওয়া চিলি অবস্থান করছে ১০ দলের মধ্যে সবার নিচে। চিলির পর তাদের পরবর্তী ম্যাচ আগামী বুধবার, ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে।

চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

গোলরক্ষক: এমি মার্টিনেজ রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো মধ্যমাঠ: গিউলিয়ানো সিমিওনে, রদ্রিগো ডি পল, এজেকুয়েল প্যালাসিওস, নিকো পাজ/থিয়াগো আলমাদা আক্রমণভাগ: হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি।

সরাসরি খেলা দেখতে Sportzfy অ্যাপ ডাউনলোড করুন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম: দুই ফ্র্যাঞ্চাইজি লড়তে পারে কাটার মাস্টারের জন্য

১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম: দুই ফ্র্যাঞ্চাইজি লড়তে পারে কাটার মাস্টারের জন্য

আইপিএলের নিলামে মুস্তাফিজ—কোন ফ্র্যাঞ্চাইজিতে যেতে পারেন কাটার মাস্টার? নিজস্ব প্রতিবেদক: আইপিএলের ২০১৬ আসর থেকে প্রায় নিয়মিতভাবেই ...

আজ আইপিএল মিনি-নিলাম: (Live) দেখুন এখানে

আজ আইপিএল মিনি-নিলাম: (Live) দেখুন এখানে

আজ আইপিএল মিনি-নিলাম: নিলামে উঠছেন সাত বাংলাদেশি, অনিশ্চয়তা সূচি নিয়ে নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ...

ফুটবল

বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ফ্রান্স

বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ফ্রান্স

বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ফ্রান্স নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালিয়ে ...

বাংলাদেশ বনাম আফগানিস্তান, যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম আফগানিস্তান, যেভাবে দেখবেন

যুব এশিয়া কাপ: বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান (১৩ ডিসেম্বর) নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটে তারুণ্যের শ্রেষ্ঠত্ব প্রমাণের ...