ফারুকের রিটের শুনানিতে যে আদেশ দিলেন হাইকোর্ট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। সাবেক সভাপতি ফারুক আহমেদের করা এ রিটটি সোমবার (২ জুন) খারিজ করে দেওয়া হয়।
এই তথ্য নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বিসিবির পক্ষে থাকা আইনজীবী জানান, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর দু’টি বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে এবং আইসিসিকেও তা জানানো হয়েছে। তিনি বলেন, “ফারুক আহমেদকে আইনানুগ প্রক্রিয়াতেই অপসারণ করা হয়েছে।”
এর আগে, ১ জুন হাইকোর্টে রিট করেন ফারুক আহমেদ। তিনি তার অপসারণের সিদ্ধান্ত চ্যালেঞ্জের পাশাপাশি আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও প্রশ্নবিদ্ধ করেন। সাবেক জাতীয় দলের অধিনায়ক এবং সদ্য অপসারিত বিসিবি সভাপতি ফারুকের পক্ষে এই রিট দায়ের করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
ঘটনার পেছনের প্রেক্ষাপট ২৯ মে থেকেই ফারুক আহমেদের পদচ্যুতির গুঞ্জন চলছিল। ওইদিন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ব্যক্তিগত বাসভবনে ফারুককে ডেকে তাকে আর সভাপতির পদে রাখা হবে না বলে জানান। তবে অপসারণের নির্দিষ্ট কারণ তখন তাকে জানানো হয়নি বলে দাবি করেন ফারুক।
পরে সেদিনই বিসিবির বিপিএল সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদন এবং বোর্ড পরিচালকদের মধ্যে নয়জনের মধ্যে আটজনের অনাস্থার ভিত্তিতে গভীর রাতে এনএসসি তার মনোনয়ন বাতিল করে। ফলে সভাপতির পদ হারান তিনি।
পরদিন, শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আমিনুল ইসলাম বুলবুল নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এই সাবেক অধিনায়ক বোর্ড পরিচালকদের সর্বসম্মতিক্রমে বিসিবির ১৭তম সভাপতি নির্বাচিত হন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
