| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

২৬ রানে ২ উইকেট মিরাজের, ভাল করেও ৩ ওভার বোলিং দেওয়ার কারণ জানালেন লিটন দাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০২ ১১:০৭:২২
২৬ রানে ২ উইকেট মিরাজের, ভাল করেও ৩ ওভার বোলিং দেওয়ার কারণ জানালেন লিটন দাস

নিজস্ব প্রতিবেদক: আরেকটি ব্যর্থতায় শেষ হলো পাকিস্তান সফর। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও জয়হীন থাকলো বাংলাদেশ। লাহোরে ৭ উইকেটে হারের মধ্য দিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের পর টানা পাঁচ ম্যাচ হারের মুখ দেখল দল।

এই ম্যাচেই টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় রান তোলে বাংলাদেশ – ১৯৬। কিন্তু সেই রানও যথেষ্ট হয়নি মোহাম্মদ হারিসের দুর্দান্ত সেঞ্চুরির সামনে। মাত্র ৪৬ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হারিস। সাইম আইয়ুবও ২৯ বলে করেন ৪৫ রান।

বোলিং ব্যর্থতার দিনে একমাত্র আলাদা ছাপ ফেলেন মেহেদী হাসান মিরাজ। মাত্র ৩ ওভার বল করে ২৬ রান দিয়ে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। কিন্তু তার চতুর্থ ওভার না করানো নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, ম্যাচ যখন হাতছাড়া হচ্ছিল, তখন কেন মিরাজের হাতে বল দেওয়া হলো না?

ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দেন অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, "সত্যি বলতে, আমরা ভালো বল করতে পারিনি। পাকিস্তানের ব্যাটাররা মাঝের দিকে স্পিনারদের ভালোভাবে সামলেছে। তাই ফাস্ট বোলারদের দিয়ে উইকেট নেওয়ার চেষ্টা করেছি। সে কারণেই মিরাজের ওভারটি আর করানো হয়নি।"

তবে সমালোচকদের মতে, যখন একমাত্র কার্যকর বোলার ছিলেন মিরাজ, তখন তাকে পুরো কোটা বল না করিয়ে জেতার সম্ভাবনাই দূরে ঠেলে দেওয়া হয়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...