| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়ে যার উপর দোষ চাপালেন লিটন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০২ ১০:১৫:০৮
পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়ে যার উপর দোষ চাপালেন লিটন

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে টানা তিন ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টিতেও ৭ উইকেটে পরাজিত হলো লিটন দাসের নেতৃত্বাধীন দল। এদিন ব্যাটাররা কিছুটা আলো ছড়ালেও বোলারদের ছন্দহীনতায় সিরিজ শেষ হলো হতাশায়।

ম্যাচ শেষে হতাশ লিটন দাস সরাসরি স্বীকার করলেন দলের ব্যর্থতা, বিশেষ করে বোলিং নিয়ে। তিনি বলেন, "হ্যাঁ, অবশ্যই আমরা বল ভালো করিনি। আগের দুই ম্যাচে ফিল্ডিং আর ব্যাটিংও ভালো ছিল না। আজ ব্যাটিং কিছুটা ঠিকঠাক হলেও, বোলিং নিয়ে আমাদের আরও অনেক শেখার আছে। বুঝতে হবে কোন ব্যাটারের বিপক্ষে কেমন বল করতে হয়।"

তবে হোয়াইটওয়াশের মাঝেও কিছু ইতিবাচক দিক তুলে ধরেছেন লিটন। তরুণদের প্রশংসা করে বলেন, "ইমন আর তামিম দারুণ শুরু এনে দিয়েছে। শুধু ওরাই নয়, দলের অনেকেই দায়িত্ব নিয়ে খেলেছে, নিজ নিজ কাজটা করেছে।"

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিটনের কণ্ঠে ছিল আক্ষেপও, "দর্শকরা দুর্দান্ত ছিল, দুই দলকেই সমর্থন করেছে। সবাই খেলা উপভোগ করেছে। আমরা কোনো ম্যাচ জিততে পারিনি, এজন্য বাংলাদেশের দর্শকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ সামনে আমরা ঘুরে দাঁড়াব।"

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...