| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিসিবি থেকে প্রতিমাসে কত টাকা বেতন নিবেন বুলবুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০১ ১৫:০৩:০৮
বিসিবি থেকে প্রতিমাসে কত টাকা বেতন নিবেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বুঝে নেন তিনি। তবে দায়িত্ব নেওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে—বুলবুল নাকি বিসিবি সভাপতি হিসেবে মোটা অঙ্কের বেতন নিচ্ছেন।

এই গুজবকে একেবারে নাকচ করে দিয়েছেন বুলবুল নিজেই। সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেন তিনি। বলেন, ‘আমি যখন আইসিসির ডেভেলপমেন্ট উইংয়ে কাজ করতাম, তখন বেতন পেতাম। বিসিবি থেকে বলা হয়েছিল, চাইলে আমি বেতন নিতে পারি। কিন্তু আমি মনে করি, বিসিবি সভাপতির পদটি একটি সম্মানজনক জায়গা। আমি এখানে কোনো ধরনের বেতন নেব না। এমন চিন্তা আমার মাথায়ই আসেনি। এটা একেবারেই অসম্ভব।’

নিজের উদ্দেশ্য পরিষ্কার করে তিনি বলেন, ‘আমি এখানে এসেছি কেবল ক্রিকেটের উন্নয়নের জন্য নয়, বরং “ক্রিকেট ইন বাংলাদেশ”–এই মিশন নিয়ে। আমি একটি কাঠামোগত চিন্তা নিয়ে এসেছি, কিছু জিনিস জানি, আরও অনেক কিছু শিখতে হবে। সময় সীমিত, তাই আমি এই দায়িত্বকে ওয়ানডে বা টেস্টের মতো নয়, বরং একটি ভালো টি-টোয়েন্টি ইনিংস হিসেবে দেখছি—যা মানুষ দীর্ঘদিন মনে রাখবে।’

শেষে তিনি আরও বলেন, ‘আমি চাই, বাংলাদেশে যেন সবাই ক্রিকেট খেলতে পারে, ক্রিকেটটা যেন সত্যিকার অর্থেই সবার হয়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...