| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আগামী ২-৩ দিনের মধ্যে ৬ জেলায় বন্যার আশঙ্কা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৯ ১৫:৫৭:০৫
আগামী ২-৩ দিনের মধ্যে ৬ জেলায় বন্যার আশঙ্কা

আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দেশের ছয়টি জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, টানা ভারি বর্ষণের ফলে এসব এলাকার নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, যা নিম্নাঞ্চলে বন্যা সৃষ্টি করতে পারে।

চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি আগামী দুই দিনের মধ্যে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ফেনী জেলার মুহুরী নদীর আশেপাশের নিচু এলাকাগুলোতে প্লাবনের ঝুঁকি রয়েছে। তবে পরবর্তী একদিনে পানি ধীরে ধীরে কমতে পারে।

এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদনদী—যেমন সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী—এর পানি তিন দিনের মধ্যে বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিচু এলাকায় বন্যার সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদী সতর্কসীমা ছুঁয়ে যেতে পারে। একই সময়ে বরিশাল, খুলনা ও চট্টগ্রামের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ার দেখা দিতে পারে।

এদিকে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি সাময়িকভাবে কমলেও আগামী তিন দিনের মধ্যে আবার বাড়তে পারে, তবে তা এখনো বিপদসীমার নিচেই থাকবে বলে জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, ছয়টি জেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে, তবে বৃষ্টিপাত কমলে পানি দ্রুত সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...