| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইশরাকের মেয়র পদ নিয়ে সবশেষ যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২৯ ১৪:০১:৩২
ইশরাকের মেয়র পদ নিয়ে সবশেষ যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথগ্রহণ হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) উপরই ছেড়ে দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৯ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ সংক্রান্ত এক আবেদন নিষ্পত্তির সময় এই মন্তব্য করেন। আদালতে ইসির পক্ষে শুনানি অনুষ্ঠিত হয় এবং পরে এই আদেশ দেওয়া হয়।

এর আগে ২৮ মে, হাইকোর্ট ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ সংক্রান্ত বিষয়ে ইসির বক্তব্য শুনতে বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন। সেইসঙ্গে, ইশরাককে শপথ নিতে না দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ শুনানির কথাও উঠে আসে।

আদালতে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।

এর আগে, ১৪ মে হাইকোর্টে রিট আবেদন করে দাবি করা হয়, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানো হোক এবং তাকে নির্বাচিত ঘোষণা করা সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। এই রিটটি দায়ের করেন ডিএসসিসির বাসিন্দা মো. মামুনুর রশিদের পক্ষে আইনজীবী কাজী আকবর আলী। পরে ২৬ মে হাইকোর্ট রিটটি খারিজ করে দেন। এরপর এর বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়, যার নিষ্পত্তি করলেন আপিল বিভাগ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...