| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

এই ৩ রোগেই বেশি মারা যাচ্ছেন পুরুষরা

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২০ ০৯:০৩:০৭
এই ৩ রোগেই বেশি মারা যাচ্ছেন পুরুষরা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে পুরুষরা নারীদের তুলনায় তিনটি গুরুতর রোগে বেশি আক্রান্ত হচ্ছেন এবং এসব রোগেই মৃত্যুর হারও বেশি—বলে জানাচ্ছেন গবেষকরা।

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) ও এইচআইভি/এইডস—এই তিনটি রোগ পুরুষদের মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠছে। সম্প্রতি ‘প্লস’ মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণায় ১৩১টি দেশের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা যায়, অতিরিক্ত ধূমপান, মদ্যপান, অনিয়মিত জীবনযাপন, বসে বসে কাজ করা, ব্যায়ামের অভাব এবং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার প্রতি অবহেলার কারণে পুরুষদের মধ্যে ডায়াবেটিস ও হাইপারটেনশনের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ৩০ বছরের পর এই ঝুঁকি আরও প্রকট হয়ে ওঠে।

অন্যদিকে, একাধিক যৌনসঙ্গী ও অনিরাপদ যৌনজীবনের কারণে পুরুষদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার নারীদের তুলনায় অনেক বেশি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইথিওপিয়া ও ইকুয়েডরসহ ৭৬টি দেশে চালানো সমীক্ষাতেও একই চিত্র পাওয়া গেছে।

ভারতের জাতীয় পরিবারিক স্বাস্থ্য সমীক্ষা বলছে, দেশটিতে প্রায় ৫০ শতাংশ পুরুষ উচ্চ রক্তচাপে ভুগছেন, যেখানে নারীদের মধ্যে এই হার ৩৬ শতাংশের কাছাকাছি। এমনকি ২০ থেকে ৩০ বছর বয়সী ছেলেদের মধ্যেও প্রতি ১০ জনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত।

বিশেষজ্ঞরা বলছেন, ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকা, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করানো, ব্যায়াম করা এবং সুরক্ষিত যৌনজীবন চর্চা করলেই পুরুষদের এই তিন মারাত্মক রোগ থেকে অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...