ভারতের কান্না দুই ঘণ্টায় পৌঁছেছিল আমেরিকায় — আহসান ইকবাল
জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ ১৯ দিনের উত্তেজনার পরে আপাতত যুদ্ধবিরতি চলছে। তবে উত্তেজনা কমলেও দুই দেশের মধ্যে কথার লড়াই এখনও থামেনি।
এই প্রেক্ষাপটে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল বলেছেন, পাকিস্তান এমন শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে যে, ‘মাত্র দুই ঘণ্টার মধ্যেই ভারতের কান্না পৌঁছে গিয়েছিল আমেরিকায়।’ পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
রবিবার (১৮ মে) নারোওয়ালে এক উদ্ধার সেবা উদ্বোধনী অনুষ্ঠানে আহসান ইকবাল বলেন, এখন পাকিস্তানের নেতৃত্ব আর ‘হামলা করবো কি না’— এই প্রশ্নে আটকে থাকে না। আমাদের সামরিক সক্ষমতা ও নেতৃত্ব এখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আছে।
তিনি আরও বলেন, ভারতের বহুমূল্য যুদ্ধবিমানগুলো এখন ‘জং ধরা ধাতব টুকরো’তে পরিণত হয়েছে। আমাদের সেনাবাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে তা সম্ভব করেছে।
এদিকে পাকিস্তান সরকার ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’-এর সফলতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দাবি করা হয়েছে, পেহেলগাম হামলাটি ভারতের সাজানো একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’, যা পাকিস্তানকে দোষী প্রমাণের জন্য পরিকল্পিত।
পাকিস্তানের প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার মাত্র ১০ মিনিটের মধ্যেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। কিন্তু পাকিস্তান একটি আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দিলেও ভারত তা প্রত্যাখ্যান করে।
ভারত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান শুরু করে। এতে পাকিস্তানের মুরিদকে, বাহাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে বিমান হামলা চালানো হয়। এ হামলায় বেসামরিক স্থাপনা ও ধর্মীয় স্থান ক্ষতিগ্রস্ত হয়।
জবাবে পাকিস্তানও পাল্টা সামরিক অভিযান চালায়। পাকিস্তানের প্রতিবেদনে দাবি করা হয়, ভারতীয় এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
পাকিস্তান আরও অভিযোগ করেছে, ভারত সীমান্তে ড্রোন উড়িয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। তবে পেহেলগাম পাকিস্তান সীমান্ত থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত হওয়া সত্ত্বেও ভারত পাকিস্তানকে অভিযুক্ত করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ভারতের এই দাবির অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
