| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব-মোস্তাফিজ পাচ্ছেন পিএসএল ও আইপিএলে খেলার অনুমতি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৫ ২১:২২:৪৯
সাকিব-মোস্তাফিজ পাচ্ছেন পিএসএল ও আইপিএলে খেলার অনুমতি

নিজস্ব প্রতিবেদক: সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান – বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার – পেয়েছেন পিএসএল ও আইপিএলে খেলার আমন্ত্রণ। দিল্লি ক্যাপিটালস আইপিএলে মোস্তাফিজকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে, অন্যদিকে পিএসএলে সাকিবকে দলে ভেড়াতে চায় লাহোর কালান্দার্স।

তবে বিষয়টি এখন নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতির ওপর। গতকাল সন্ধ্যার পর থেকেই এই নিয়ে শুরু হয় আলোচনা ও গুঞ্জন। আজ সকালে জানা গেছে, সাকিব ও মোস্তাফিজ দুজনেই বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতির আবেদনপত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে, যেখানে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে। এরপর আগামী ২৭ মে থেকে পাকিস্তানের ফয়সালাবাদ ও লাহোরে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই দুই সিরিজ চলাকালীন সময়েই আইপিএল ও পিএসএলের বাকি অংশ মাঠে গড়াতে যাচ্ছে, যার শুরু ১৭ মে।

বিসিবি সূত্রে জানা গেছে, মোস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তার জন্য কিছু শর্তও ঠিক করেছে বোর্ড। মোস্তাফিজকে ১৯ মে পর্যন্ত জাতীয় দলের সঙ্গেই থাকতে হবে। অর্থাৎ, আমিরাত সিরিজ শেষ করেই তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে ভারতে যেতে পারবেন।

আইপিএলের গ্রুপ পর্বে দিল্লির বাকি তিনটি ম্যাচ ২৫ মে’র মধ্যেই শেষ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ফলে ২৭ মে পাকিস্তানের বিপক্ষে ফয়সালাবাদে প্রথম টি-টোয়েন্টির আগেই তিনি জাতীয় দলের সঙ্গে পুনরায় যোগ দিতে পারবেন। বিসিবি তাই নীতিগতভাবে তাকে এনওসি (No Objection Certificate) দিতে সম্মত হয়েছে, শর্ত সাপেক্ষে—মোস্তাফিজকে ২৬ মে’র মধ্যে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিতে হবে।

অন্যদিকে সাকিব আল হাসান যেহেতু বর্তমানে জাতীয় দলে নিয়মিত খেলছেন না এবং তার খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে, তাই বিসিবি থেকে তার পিএসএলে খেলার বিষয়ে বাধা নেই। সাকিবের আবেদনপত্রের ভিত্তিতে তাকে পিএসএলে অংশগ্রহণের জন্য এনওসি দেওয়া হচ্ছে।

বিসিবি আরও জানায়, যদি মোস্তাফিজের আইপিএল খেলার বিষয়টি আমিরাত বা পাকিস্তান সিরিজের দল ঘোষণার আগেই জানা যেত, তাহলে হয়তো তাকে আরও আগে থেকেই ছুটি দেওয়া হতো।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...