| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সেলিব্রিটি ক্রিকেট লিগে ‘অশ্লীলতা’ ছড়ানোর অভিযোগ, ৯ জনকে আইনি নোটিশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৫ ১০:৪৪:২০
সেলিব্রিটি ক্রিকেট লিগে ‘অশ্লীলতা’ ছড়ানোর অভিযোগ, ৯ জনকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৫-এ অশ্লীলতা ছড়ানোর অভিযোগে মডেল, অভিনেত্রী ও নির্মাতাসহ ৯ জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। অভিযোগে বলা হয়েছে, খেলার আড়ালে অশালীন পোশাক ও অঙ্গভঙ্গির মাধ্যমে ক্রিকেটকে কলুষিত করা হয়েছে।

আইনজীবী জিএম মাহমুদ জানান, “ক্রিকেট বাঙালির আবেগের জায়গা। খেলাধুলার নামে যদি অশ্লীলতা ছড়ায়, তাহলে সেটি পারিবারিকভাবে দেখার উপযোগী থাকে না।” তিনি আরও বলেন, ক্রিকেটের মতো একটি জনপ্রিয় খেলাকে বিকৃতভাবে উপস্থাপন করায় এর মান-সম্মান নষ্ট হচ্ছে।

গত ৫ মে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হওয়া এই টুর্নামেন্টে বিনোদন জগতের একাধিক তারকা অংশ নেন। তবে কয়েকজন নারী খেলোয়াড়ের পোশাক এবং ব্যবহার নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অভিযোগে বিশেষভাবে যাদের নাম উঠে এসেছে, তারা হলেন—মারিয়া, সিনথিয়া, ইয়াসমিন, কেয়া, পায়েল, নাদিয়া, আলিশা ও নির্মাতা নিলা ইসলাম।

আইনি নোটিশে ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দাবি করা হয়েছে কেন তাদের বিরুদ্ধে অভিযোগ অমূলক—না হলে মানহানি ও অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...