| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার পুরো কাশ্মীরকে নিজেদের ভূখন্ড বলে দাবি ভারতের

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৪ ১৩:২৭:২৪
এবার পুরো কাশ্মীরকে নিজেদের ভূখন্ড বলে দাবি ভারতের

কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ—এবার সেই বার্তাই জোরালোভাবে জানিয়ে দিল ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, পাকিস্তান যে অংশটি অবৈধভাবে দখল করে রেখেছে, সেটিও ভারতেরই ভূখণ্ড এবং তা দখলমুক্ত করতেই হবে।

কাশ্মীর নিয়ে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা নয়, এমনকি আমেরিকার হস্তক্ষেপও চায় না ভারত। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। পুরো জম্মু ও কাশ্মীরই ভারতের অংশ, পাকিস্তান অবৈধভাবে যা দখলে রেখেছে, তা ছাড়তে হবে।”

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও এক ধাপ এগিয়ে বলেছেন, “কাশ্মীর নিয়ে আলোচনা হলে সেটা হবে সন্ত্রাস দমন ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার বিষয়ে।”

এমন মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উপমহাদেশে। বিশেষ করে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’-এর প্রসঙ্গ টেনে দিল্লি জানিয়েছে, পাকিস্তান সময়মতো সতর্কতা মানেনি। এই বক্তব্য অনেকেই শুধু পাকিস্তান নয়, চীনের উদ্দেশেও কড়া বার্তা হিসেবে দেখছেন। কারণ, চীনের অধীনে থাকা আকসাই চীনকেও ভারতেরই অংশ বলে দাবি করেছে নয়াদিল্লি।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এই অবস্থান দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। কারণ, বর্তমানে কাশ্মীর তিন ভাগে বিভক্ত—ভারত, পাকিস্তান ও চীনের নিয়ন্ত্রণে। আর ভারতের দাবি পুরো অঞ্চলই তাদের, তাই এবার হয়তো নতুন এক ত্রিমুখী সংঘাতের পথ তৈরি হচ্ছে।

ইশতিয়াক/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...