| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

যে ক্ষমতাবলে দেশত্যাগে সফল সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৪ ০৯:৪২:০৬
যে ক্ষমতাবলে দেশত্যাগে সফল সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ!

নিজস্ব প্রতিবেদক: গত ৭ মে দিবাগত রাতে চুপিসারে দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। তার এই হঠাৎ বিদেশ যাত্রা নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। জানা গেছে, জনরোষ এড়াতেই তিনি একপ্রকার গোপনে দেশ ত্যাগ করেছেন। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো—তিনি এ সফরে ব্যবহার করেছেন কূটনৈতিক সুবিধাসম্পন্ন লাল রঙের পাসপোর্ট, যা সাধারণ নাগরিকদের জন্য একেবারেই অপ্রাপ্য।

২০১০ সালের ২১ জানুয়ারি রাষ্ট্রপতি থাকাকালীন তিনি যে ডিপ্লোম্যাটিক পাসপোর্টটি নিয়েছিলেন, তার মেয়াদ শেষ হবে ২০৩০ সালের ১ জানুয়ারি। অথচ বর্তমান সরকারে থাকা অনেক মন্ত্রী ও সংসদ সদস্যদের লাল পাসপোর্ট ইতোমধ্যেই বাতিল হলেও আবদুল হামিদের পাসপোর্টটি আজও বহাল রয়েছে! হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্র মতে, তার ব্যবহৃত পাসপোর্ট নম্বর ছিল ‘D00’—যেখানে ‘D’ বোঝায় কূটনৈতিক পাসপোর্ট।

বাংলাদেশে বর্তমানে তিন ধরনের পাসপোর্ট চালু রয়েছে:

সবুজ পাসপোর্ট: সাধারণ জনগণের জন্য, যা চিকিৎসা, পড়াশোনা, বা ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয়। এতে বিদেশে যেতে ভিসা প্রয়োজন হয়।

নীল পাসপোর্ট (অফিশিয়াল): সরকারি কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট, সরকারি কাজে বিদেশে যেতে ব্যবহৃত হয়। এর কোড ‘O’ বা ‘C’।

লাল পাসপোর্ট (ডিপ্লোম্যাটিক): রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি, সচিব, উপাচার্য ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের জন্য নির্ধারিত। এর মাধ্যমে অনেক দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায়।

তবে প্রশ্ন উঠেছে—রাষ্ট্রপতির পদ ছাড়ার এতদিন পরও আবদুল হামিদ কিভাবে এই কূটনৈতিক পাসপোর্ট বহাল রেখেছেন? এবং তিনি কি এখনো কূটনৈতিক সুবিধা পাওয়ার যোগ্য? এই নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক।

আইরিন/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...