| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৩ ১৪:৩৫:২৫
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষক পেলেন কাঙ্ক্ষিত পদোন্নতির সুখবর। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে তাদের ১০ম গ্রেডে উন্নীত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২২ লাখ ৯৭ হাজার টাকা।

সম্প্রতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা সুলতানার স্বাক্ষরে অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

২০১৮ সালে টাইম স্কেল ও উন্নীত গ্রেডের দাবিতে ৪৫ জন প্রধান শিক্ষক হাইকোর্টে রিট করেন (নং-৩২১৪/২০১৮)। রিটের পক্ষে রায় এলে সরকার আপিল বিভাগে আবেদন করে (নং-৩৫৬৪/২০১৯)। এরপর সর্বশেষ ২০২৪ সালের ২৪ এপ্রিল সিভিল রিভিউ (নং-১২৪/২০২২) শুনানির পর আপিল বিভাগ রায় দেন। রায়ে বলা হয়, আবেদনকারীরা টাইম স্কেল বা সিলেকশন গ্রেড না পেলেও ভবিষ্যতে এসব সুবিধা চালু হলে তারা তা পাবেন।

এই রায়ের আলোকে ৪৫ জন প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ব্যয় বিশ্লেষণ:

১২তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত ১ জনের জন্য ব্যয়: ৮৯,১৮০ টাকা

১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত ৩৪ জনের জন্য ব্যয়: ২২,৭৯,৯৬০ টাকা

৮ম গ্রেডে থাকা ২ জন আপাতত অতিরিক্ত অর্থ পাবেন না মোট ব্যয়: ২২,৯৭,১৪০ টাকা

বর্তমানে দেশে ৬৫,৫২৪ জন প্রধান শিক্ষক রয়েছেন। তাদের সবাইকে ১০ম গ্রেডে উন্নীত করা হলে সরকারের বছরে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৩২১ কোটি ৩৩ লাখ টাকা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শুধু এই ৪৫ জনের পদোন্নতির জন্য নয়, বরং দেশের সকল প্রধান শিক্ষকের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের প্রয়োজনীয় উদ্যোগ নিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...