| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানে, ট্যাঙ্কার দুর্ঘটনায় নিহত ১৯

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৫ ১৯:৩৯:৫৯
ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানে, ট্যাঙ্কার দুর্ঘটনায় নিহত ১৯

নিজস্ব প্রতিবেদক: বেলুচিস্তানের নোশকিতে ভয়াবহ বিস্ফোরণ, আহতদের অনেকের শরীর ৮০% পর্যন্ত পুড়ে গেছে

বিস্তারিত: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তেলবাহী একটি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। এই দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও ৬০ জনের বেশি। সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ এপ্রিল বেলুচিস্তানের নোশকি জেলায় একটি মার্কেটের কাছে ট্যাঙ্কারটি উল্টে গেলে সেটি থেকে তেল পড়ে যায়। এ সময় স্থানীয় মানুষজন তেল সংগ্রহ করতে গেলে হঠাৎ আগুন ধরে যায় এবং পরবর্তীতে ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ট্যাঙ্কারে ইরান থেকে চোরাপথে আনা জ্বালানি পাচার করা হচ্ছিল। ট্যাঙ্কারটি মেরামতের সময় আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে নিহতদের মধ্যে ছিলেন চালকসহ বেশ কয়েকজন শ্রমিক।

আহতদের করাচির বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অনেকের শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ পর্যন্ত নিহত ১৬ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, বাকি তিনজনের মরদেহ এখনও কোয়েটা শহরে রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...