| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আবারও বিস্ফোরণে কাঁপলো ইরান

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৪ ২৩:০৪:২৬
আবারও বিস্ফোরণে কাঁপলো ইরান

নিজস্ব প্রতিবেদক: বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের কয়েক দিনের মাথায় ফের দুটি শহরে বিস্ফোরণ। ক্ষয়ক্ষতি এখনও অনির্ধারিত।

ইরানে আবারও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে জনজীবন। দেশটির মাশহাদ শহরের একটি বৃহৎ মোটরসাইকেল ও টায়ার কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একই সময় ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ শহর কওমেও বিস্ফোরণের খবর মিলেছে। যদিও এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি, তবে স্থানীয় সূত্রে বলা হচ্ছে, বিস্ফোরণগুলো ছিল অত্যন্ত শক্তিশালী।

এর আগে, ২৬ এপ্রিল বন্দর আব্বাস শহরের বন্দরে ঘটে আরও একটি বড় বিস্ফোরণ, যাতে প্রাণ হারান অন্তত ৭০ জন এবং আহত হন এক হাজারেরও বেশি মানুষ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এই বিস্ফোরণ দুটি দেশজুড়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

বিস্ফোরণের কারণ নিয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শীলা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...