| ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ইসরাইলে ‘জরুরি অবস্থা’ ঘোষণা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ৩০ ২২:৩৮:২৪
ইসরাইলে ‘জরুরি অবস্থা’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলের জেরুজালেমের কাছে ভয়াবহ দাবানলের কারণে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। শত শত মানুষ ঝুঁকির মুখে, বন্ধ করা হয়েছে মহাসড়ক ও ট্রেন চলাচল।

ইসরাইল অধিকৃত জেরুজালেমের পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বুধবার, ২০ এপ্রিল দাবানলের আগুন তীব্র গতিতে ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (MDA) জানিয়েছে, কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ দাবানল। এতে বহু মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। ইতোমধ্যে ২২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধোঁয়ার কারণে তাদের শ্বাসকষ্ট দেখা দিয়েছে।

সেনাবাহিনীকে অগ্নিনির্বাপকদের সহায়তায় মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি। প্রাণ বাঁচাতে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের সব বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দাবানলের সূত্রপাত হয়েছে তীব্র তাপপ্রবাহ ও শক্তিশালী বাতাস থেকে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

জরুরি অবস্থায় নেভে শালোম, বেকোয়া, তাওজ ও নাচশোন এলাকায় বসবাসরত মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। মেসিলাত জিওন এলাকাও ঝুঁকিতে রয়েছে বলে জানিয়ে পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এছাড়া, জেরুজালেম ও তেল আবিব শহরের মধ্যে সংযোগকারী মহাসড়ক রুট ১ সহ আরও চারটি রুট (৩, ৬৫, ৭০, ৮৫) বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রেন চলাচলও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বর্তমানে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ৬৩টি অগ্নিনির্বাপক ইউনিট এবং ১১টি বিশেষ বিমান।

রানা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...