| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ পাকিস্তান ৫ ম্যাচের সূচি ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ৩০ ১৩:৩৩:৫১
বাংলাদেশ পাকিস্তান ৫ ম্যাচের সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে সিরিজের বদলে খেলবে টি-টোয়েন্টি সিরিজ। মে মাসে ৫ ম্যাচের এই সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এবার সেই বহুল প্রতীক্ষিত সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সূচি অনুযায়ী, সিরিজ শুরু হবে আগামী ২৫ মে। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ মে, ঐতিহাসিক ফয়সালাবাদ ইকবাল স্টেডিয়ামে। এই ভেন্যুতে ১৭ বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। উল্লেখযোগ্যভাবে, ২০০৮ সালে এই স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচেও প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।

বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

প্রথমে দুই বোর্ডের পরিকল্পনা ছিল ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টির একটি দ্বি-পাক্ষিক সিরিজ আয়োজনের। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপ প্রস্তুতির লক্ষ্যে সেটিকে রূপান্তর করা হয়েছে পূর্ণাঙ্গ ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

এছাড়া, জুলাই মাসে আরও একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যদিও সেটি আইসিসির এফটিপির আওতাভুক্ত নয়। গত মাসে চ্যাম্পিয়নস ট্রফির সময় পিসিবি ও বিসিবি সভাপতি এই বিষয়ে আলোচনা করেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...