| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসন: হাসনাতের পোস্টে সেনাসদরের তীব্র প্রতিক্রিয়া

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৪ ১১:১৬:২৯
আ.লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসন: হাসনাতের পোস্টে সেনাসদরের তীব্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টের পর সেনাসদর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। হাসনাতের বক্তব্যে বলা হয়, ১১ মার্চ দুপুর ২:৩০টা নাগাদ ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রস্তাব দেওয়া হয়। তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার কথা উল্লেখ করেন।

এ বিষয়ে ২২ মার্চ, সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল "নেত্র নিউজ" তাদের প্রতিবেদনে জানায়, সেনাসদর এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে যে, সেনাপ্রধানের সাথে হাসনাতের কোনো বৈঠক হয়নি, এবং সেখানে আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে কোনো চাপ বা প্রস্তাব দেওয়া হয়নি। হাসনাতের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, "আমরা সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছি, কিন্তু আমাদেরকে ডেকে কোনো চাপ দেয়া হয়নি। হাসনাতের বক্তব্য আমাদের কাছে সঠিক মনে হয়নি।"

এদিকে, এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ তার ফেসবুকে লেখেন, "হাসনাত বা সার্জিস—এদের মধ্যে একজন মিথ্যা বলছেন।" এনসিপি শ্রমিক উইং-এর সমন্বয় কমিটির সংবাদ সম্মেলনে হাসনাতের পোস্ট নিয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, "হাসনাত আব্দুল্লাহ যে পোস্ট দিয়েছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে, যেহেতু দল প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে দলের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়েই কথা বলা উচিত, যেখানে অপর পক্ষের সম্মতি থাকা জরুরি।"

তিনি আরও বলেন, "এটি শিষ্টাচারের বাইরে চলে গেছে এবং দলের অভ্যন্তরীণ বোঝাপড়ায় কোনো ঘাটতি নেই। তবে, গণঅভ্যুত্থান এবং রাজনৈতিক প্রেক্ষাপট দুটি ভিন্ন জায়গা। ছাত্ররা এখন রাজনৈতিক জায়গায় রূপান্তরিত হচ্ছে। যদি কিছু ভুল-ত্রুটি ঘটে থাকে, দেশবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।"

এদিকে, হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট সম্পর্কে আইএসপিআর (ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস) এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

দীপু শিকদার/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...