| ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

ভারতকে হারাতে সম্পূর্ণ প্রস্তুত এবার বাংলাদেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৫ ১১:৩৫:৫৭
ভারতকে হারাতে সম্পূর্ণ প্রস্তুত এবার বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আর মাত্র ১০ দিন বাকি। সেই লক্ষ্যেই সৌদি আরবের তায়েফে কঠোর অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে জামাল ভূঁইয়ারা নিজেদের গড়ে নিচ্ছেন ভারতের বিপক্ষে জয়ের জন্য। আগেভাগে সৌদিতে ক্যাম্প করার মূল উদ্দেশ্যই দলের প্রস্তুতিকে পরিপূর্ণ করা।

বাংলাদেশ এবার ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে, যেখানে শীতল আবহাওয়া বিরাজ করছে। বর্তমানে সেখানে তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস, আর তায়েফে অনুশীলনের সময় ২৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। তাপমাত্রার পার্থক্য থাকলেও কোচ কাবরেরা তায়েফকেই প্রস্তুতির জন্য বেছে নিয়েছেন, যেখানে খেলোয়াড়দের কৌশলগত উন্নতিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

দলের সহকারী কোচ হাসান আল মামুন এক ভিডিওবার্তায় বলেন, "এই সপ্তাহটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা মূলত ডিফেন্ডিং ব্লক তৈরি, পজিশনিং এবং প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর কৌশল নিয়ে কাজ করেছি। ভারত কিভাবে আক্রমণ গড়ে তোলে, তা বিশ্লেষণ করে তাদের রুখতে প্রস্তুতি নিচ্ছি।"

বাংলাদেশ দলের স্কোয়াডে এবারই প্রথম ডাক পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও ইতালির ফোর্থ ডিভিশনে খেলা ফাহামেদুল ইসলাম। ইতোমধ্যে ফাহামেদুল দলের সঙ্গে যোগ দিয়েছেন, আর হামজা ১৭ মার্চ দলে আসবেন। একাদশে জায়গা পেতে সব খেলোয়াড়ই কঠোর পরিশ্রম করছেন। সহকারী কোচের ভাষায়, "সবাই নিজেদের সেরাটা দিচ্ছে, প্রত্যেক খেলোয়াড় অনুশীলনে পুরোপুরি মনোযোগী।"

মিডফিল্ডার মো. সোহেল রানা আশাবাদী যে দল শিলংয়ের ঠান্ডা আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবে। তিনি বলেন, "আমরা এখানে ভালো প্রস্তুতি নিচ্ছি, কিছুটা ঠান্ডাও অনুভব করছি। শিলংয়ে গিয়েও দ্রুত মানিয়ে নিতে পারব। আমাদের কোচিং স্টাফ দিকনির্দেশনা দিচ্ছেন, আশা করি আমরা মাঠে তার প্রতিফলন দেখাতে পারব।"

জাতীয় দলে প্রথমবার সুযোগ পাওয়া ফরোয়ার্ড আরিফ হোসেন বলেন, "এই দলে খেলতে পেরে গর্বিত। জাতীয় দলের অনুশীলন সবসময় কঠিন হয়, কিন্তু আমি মানিয়ে নিচ্ছি এবং ভারত ম্যাচে ভালো কিছু করার আশায় আছি।"

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ রয়েছে সি-গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, হংকং ও সিঙ্গাপুর। এর আগে মাত্র একবারই, ১৯৮০ সালে, এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল বাংলাদেশ। তখনকার দলটিতে ছিলেন কিংবদন্তি কাজী সালাহউদ্দিন ও আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। সেই আসরে বাংলাদেশ গ্রুপপর্বের সব ম্যাচ হারলেও উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে হারা ম্যাচে সালাউদ্দিন ও চুন্নু গোল করেছিলেন।

৪৫ বছর পর আবারও মূল পর্বে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। এবার সেই স্বপ্ন পূরণ করতে পারবেন কি হামজা, ফাহামেদুল, তারিক কাজী ও রাকিব হোসেনরা? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ভারতের বিপক্ষে লড়াই পর্যন্ত।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কবে, জেনে নিন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কবে, জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন অধ্যায়ের শুরু করতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ...

রোনালদোকে টানা ৩০ দিনের নিষেধাজ্ঞা!

রোনালদোকে টানা ৩০ দিনের নিষেধাজ্ঞা!

নিজস্ব প্রতিবেদক: পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা ...