রমজানের মধ্যে কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক ; বাংলাদেশে মার্চ মাস থেকেই গরম শুরু হয়, এবং এবার এই মাসেই পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। রমজান মাসে আবহাওয়া কেমন থাকবে, তা জানার আগ্রহ থাকে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের। এ বিষয়ে এবার আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত আভাস দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের শেখ ফরিদ জানাচ্ছেন, বিগত কয়েক দশকের তুলনায় এবার গরমের প্রবণতা অনেক বেশি। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে, যা বাংলাদেশের আবহাওয়ায়ও প্রভাব ফেলবে। এই কারণে, রমজানের মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক গরম পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি বছরের মার্চ মাসে দেশের গড় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এর ফলস্বরূপ কালবৈশাখী ঝড়, শিলা-বৃষ্টি এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে ৬ মার্চের পর তাপমাত্রা কিছুটা কমতে পারে, কারণ এ সময় হালকা বৃষ্টি হতে পারে। রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের কিছু এলাকাসহ দেশের অন্যান্য কিছু অঞ্চলে আকস্মিকভাবে বৃষ্টি হতে পারে, যা পরে উত্তরাঞ্চলে বিস্তৃত হতে পারে।
অন্যদিকে, বিডব্লিউটি (বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম) জানায়, মার্চের ১০ তারিখের পর ঝোড়ো হাওয়ার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে। ১৫ মার্চের পর কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে।
এছাড়া, মার্চ মাসে দেশের উত্তরা অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ মার্চের পর রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু এলাকায় তাপ প্রবাহ শুরু হতে পারে। রাতের দিকে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে ঠান্ডা অনুভূত হতে পারে।
বেসরকারি আবহাওয়া সংস্থা বিডব্লিউটি জানায়, আগামী ২১ মার্চ থেকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। ২৫ মার্চের পর মাঝারি থেকে তীব্র বজ্রপাতের সাথে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, খুলনা, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রপাতের সংখ্যা বাড়তে পারে। পাশাপাশি, দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে। রাজশাহী, খুলনা এবং রংপুর বিভাগের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহও হতে পারে।
এছাড়া, মার্চ, এপ্রিল ও মে মাসে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই সময় ঝড়ের সাথে শিলা-বৃষ্টি এবং বজ্রপাতও হয়। এসময় বজ্রপাতের কারণে সারাদেশে ২০০ থেকে ৩০০ জন মানুষের মৃত্যুর ঘটনা ঘটে থাকে।
শেখ ফরিদ আরও বলেন, এই বছরের রমজানে এসব আবহাওয়ার অস্থিরতা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তাদের জন্য আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক থাকা জরুরি।
তারেক/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
