| ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

হাঁস না মুরগির ডিম: কোনটি বেশি উপকারী!

স্বাস্থ্য ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৪:৫৪:২৪
হাঁস না মুরগির ডিম: কোনটি বেশি উপকারী!

ডিম শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং পুষ্টিকর একটি খাদ্য। এতে থাকা নানা পুষ্টি উপাদান শরীরের জন্য গুরুত্বপূর্ণ। তবে, ডিমের পুষ্টিগুণ নিয়ে মানুষকে মনে মাঝে মাঝে প্রশ্ন থাকে—মুরগির ডিম বেশি উপকারী, নাকি হাঁসের ডিম? এই বিষয়ে বিস্তারিত পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ আঞ্জুমান আরা শিমুল।

মুরগির ডিমের পুষ্টি উপাদান

- প্রোটিন: মুরগির ডিমে গড়ে ৬ গ্রাম প্রোটিন থাকে, যা শরীরের কোষ ও পেশি গঠনে সাহায্য করে।

- ক্যালোরি ও চর্বি: একটি মুরগির ডিমে প্রায় ৭০-৭৫ ক্যালোরি এবং ৫ গ্রাম চর্বি থাকে, যার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট কম এবং স্বাস্থ্যকর ফ্যাট বেশি থাকে।

- ভিটামিন ও খনিজ: মুরগির ডিমে ভিটামিন এ, ডি, ই, বি১২ রয়েছে, এবং সেলেনিয়াম, জিঙ্ক, আয়রন, ও ফসফরাসও রয়েছে।

হাঁসের ডিমের পুষ্টি উপাদান - প্রোটিন: একটি হাঁসের ডিমে প্রায় ৯ গ্রাম প্রোটিন থাকে, যা মুরগির ডিমের থেকে বেশি।

- ক্যালোরি ও চর্বি: হাঁসের ডিমে প্রায় ১৩০ ক্যালোরি এবং ১০ গ্রাম চর্বি থাকে, অধিকাংশই স্বাস্থ্যকর ফ্যাট ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উৎস।

- কোলেস্টেরল: হাঁসের ডিমে কোলেস্টেরলের পরিমাণ বেশি (৬২০ মিলিগ্রাম), যা মুরগির ডিমের থেকে তিনগুণ বেশি।

- ভিটামিন ও খনিজ: হাঁসের ডিমে ভিটামিন বি১২, ভিটামিন ডি, জিঙ্ক, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে।

কোনটি স্বাস্থ্যকর? - ক্যালোরি কম চাইলে: যাদের ওজন কমানোর লক্ষ্যে ডায়েট করছে, তাদের জন্য মুরগির ডিম উপযুক্ত। এটি কম ক্যালোরি এবং চর্বি সরবরাহ করে।

- পুষ্টি বেশি চাইলে: যারা বেশি শক্তি ও প্রোটিন চাইছেন, তাদের জন্য হাঁসের ডিম ভালো। এতে ক্যালোরি ও প্রোটিনের পরিমাণ বেশি।

- কোলেস্টেরল সমস্যা থাকলে: কোলেস্টেরল বা হৃদরোগের সমস্যা থাকলে হাঁসের ডিম খাওয়ার আগে সতর্ক হওয়া উচিত, কারণ এতে কোলেস্টেরলের পরিমাণ বেশি। এ ক্ষেত্রে মুরগির ডিম পরিমাণমতো খাওয়া ভালো।

- গর্ভবতী নারীদের জন্য: গর্ভবতী নারীদের জন্য দুই ধরনের ডিমেই থাকা খনিজ ও ভিটামিন উপকারী। তবে হাঁসের ডিমের বেশি কোলেস্টেরলের কারণে এটি পরিমিত খাওয়ার পরামর্শ দেয়া হয়।

অতএব, মুরগির ডিম বা হাঁসের ডিম—যেটি আপনার শরীরের প্রয়োজন এবং স্বাস্থ্যগত অবস্থা অনুযায়ী ভালো, তা নির্বাচন করা উচিত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...