| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চরম দুঃসংবাদ ; সৌদি আরবে ১৯ হাজার প্রবাসী আ'ট'ক

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৫ ১৬:৫৪:১২
চরম দুঃসংবাদ ; সৌদি আরবে ১৯ হাজার প্রবাসী আ'ট'ক

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৯ হাজার ৫৪১ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ব্যক্তিকে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার কারণে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। শনিবার (০৪ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা আরব নিউজে প্রকাশিত হয়েছে।

সরকারি প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৪০২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৭৭৫ জনকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার কারণে এবং ৩ হাজার ৩৬৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ৯৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৫৮ শতাংশ ইউথোপিয়ান, ৪০ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া, সৌদি আরব থেকে পালিয়ে যাওয়ার সময় ১২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২৭ জনকে পরিবহন আইন লঙ্ঘন করার কারণে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, যদি কেউ কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সাহায্য করে কিংবা তাকে আশ্রয় বা পরিবহন প্রদান করে, তবে তাকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা দেওয়া হতে পারে। এছাড়া, তার সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে।

আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মক্কা অঞ্চলের জন্য টোল ফ্রি নম্বর ৯১১ এবং রিয়াদ অঞ্চলের জন্য ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে কল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...