| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এবার বাংলাদেশকে কড়া হুঁ'শি'য়া'রি দিলেন মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৩ ১৯:২৩:৪৫
এবার বাংলাদেশকে কড়া হুঁ'শি'য়া'রি দিলেন মিঠুন চক্রবর্তী

বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর দেশ দুটি সম্পর্কের মধ্যে গভীর অবনতি হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেক ভারতীয় নাগরিক এবং তারকাও। ভারতজুড়ে এই পরিস্থিতি নিয়ে ভুল বার্তা ছড়ানো হচ্ছে। এবার বাংলাদেশকে একটি কড়া হুঁশিয়ারি দিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন এবং বাংলাদেশকে সতর্ক করে বলেছেন, ‘‘ভারতকে খাটো করে দেখবেন না।’’

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শনিবার হুগলির পাণ্ডুয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে অংশ নিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, ‘‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা কখনো ভাবিনি যে, এমন পরিস্থিতি হবে। বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতন এবং ভারত বিরোধিতার বিষয়টি খুবই উদ্বেগজনক।’’ তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ থেকে যেসব সতর্কবার্তা আমরা পাচ্ছি, সেগুলো খুবই গুরুতর। বাংলাদেশের নেতারা যা খুশি বলছেন, কিন্তু ভারতকে খাটো করে দেখলে ভালো হবে না। ডোন্ট আন্ডারএস্টিমেট ইন্ডিয়া।’’

এছাড়া, মিঠুন চক্রবর্তী বাংলাদেশের পরিস্থিতি থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেয়ার পরামর্শও দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘বাংলাদেশ থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে, বিশেষ করে বাংলা অঞ্চলের মানুষদের থেকে। যদি আমরা একে অপরকে সমর্থন না করি, তবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে।’’

মিঠুনের এই মন্তব্য ভারত-বাংলাদেশ সম্পর্কের আরও অবনতি হতে পারে এমন আশঙ্কা তৈরি করেছে, বিশেষ করে ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে এই বিষয়ে উদ্বেগ বাড়ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...