| ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

গ্রে*ফ*তার হলেন সাকিব আল হাসানের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৪ ০৯:৪৩:৪১
গ্রে*ফ*তার হলেন সাকিব আল হাসানের

শ্রীলঙ্কায় টি-টেন টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে সাকিব আল হাসানের দল গল মার্ভেলসের ভারতীয় মালিক প্রেম ঠাকুরকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এই তথ্য নিশ্চিত করেছে।

গল মার্ভেলস টুর্নামেন্টের প্রথম ম্যাচে ক্যান্ডি বোল্টসের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেলেও ম্যাচের পরপরই মালিক প্রেম ঠাকুরের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ ১২ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করে।

পরদিন ১৩ ডিসেম্বর প্রেম ঠাকুরকে কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

লঙ্কা টি-টেন কর্তৃপক্ষ ইতিমধ্যে এই অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, এই টুর্নামেন্টে সাকিব আল হাসানের সঙ্গে বাংলাদেশি খেলোয়াড় সৌম্য সরকার, সাব্বির রহমান এবং রনি তালুকদারও অংশ নিচ্ছেন।

শ্রীলঙ্কায় এটি প্রথমবারের মতো আয়োজিত ১০ ওভারের ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর এবং ফাইনাল হবে ১৯ ডিসেম্বর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনই দুশ্চিন্তার। ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

ভুটান-শ্রীলঙ্কার ড্রতেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

ভুটান-শ্রীলঙ্কার ড্রতেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...