| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ হারের পর মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন মিরাজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৩ ১২:৪০:৩৬
সিরিজ হারের পর মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দেশের হয়ে তিনি এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। গতকাল শেষ ওয়ানডে ম্যাচে ৮৪ রান করে অপরাজিত ছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। ফলে ম্যাচ হারের পরও বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রশংসা করেছেন মাহমুদউল্লাহর।

মাহমুদউল্লাহর পারফরম্যান্স নিয়ে মিরাজ বলেন, "মাহমুদউল্লাহ খুব ভালো করেছে। সিরিজে তিনটি ফিফটি করেছে, যা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। এই সিরিজে তরুণদের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তা করতে পারিনি।"

আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে, এবং টাইগারদের জন্য এটি হবে পরবর্তী বড় ওয়ানডে টুর্নামেন্ট। মিরাজ বলেন, "এই সিরিজের পর আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। আমরা জানি, কোথায় উন্নতি করতে হবে। আশা করি, সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারব, কীভাবে সেসব জায়গায় উন্নতি করতে হবে।"

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় ওয়ানডে সিরিজে মিরাজকে অধিনায়কত্ব করতে হয়েছে। এছাড়া সিরিজে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারও ছিলেন না। মিরাজ বলেন, "এই সিরিজে কিছু সিনিয়র খেলোয়াড়কে আমরা মিস করেছি। আমাকে দায়িত্ব নিতে হয়েছে এবং চার নম্বরে ব্যাট করতে হয়েছে।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...